জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার বনপাড়ায় আলোচনা সভা করেছে জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

গতকাল বুধবার (১৭ জুন) রাতে পৌর গোরস্থান এলাকায় এ আলোচনা সভার আয়োজন করেন ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

বিএনপি নেতা মো. হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।

মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকু নিয়ে আমি জনগণের পাশে এবং দ্বীনি প্রতিষ্ঠান গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিষয়টি হচ্ছে এমন, আমার সাথে যাদের যোগাযোগ ছিল বা আমি যাদের কাছে যেতে পেরেছি তারা আমার সম্পর্কে বিস্তারিত জানেন। যাদের সাথে ঐরকম উঠাবসা হয় নাই তারা আমার সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে সকল সম্পদের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আপনার, আমার মালিক হচ্ছেন উপরওয়ালা। এই যে আমি এখানে এসেছি সেইটাও উপরওয়ালার ইশারা।

তিনি আরও বলেন, আমি পৌরসভা নির্বাচন করতে চাই সেইটার মালিকও আল্লাহ তায়ালা। ইজ্জত ও ধন-সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ তায়ালা। সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ। জানিনা সেই পৌরসভার চেয়ারটি কার জন্য বরাদ্দ রেখেছেন। আমি মন ভরা, বুক ভরা আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি চাই মহান আল্লাহ তায়ালা আপনাদের এবং আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন সকলের দোয়াতে আমার জন্য এবং পৌরসভার সকল জনগণের জন্য কল্যাণকর করে সেই চেয়ারটি যেন আমাকে দান করেন। সেই চেয়ারটি যদি মহান আল্লাহ তায়ালা আমাকে দান করেন, তাহলে আমি শুধু পৌর মেয়র হিসাবে নয়, পৌরসভার একজন খাদেম হিসেবে এবং জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।

সোহেল রানা খান বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানতটি যদি আপনি একজন ভালো ও সৎ লোককে দেন, তাহলে সেই পবিত্র আমানত সৎ ও ভালো লোক পেয়ে সে সেই চেয়ারে বসে যত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে সেই সওয়াবের ভাগীদার কিন্তু আপনারাও হবেন। ভোট দেওয়াটা হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার। সেই পবিত্র আমানতটি যদি একটা অসৎ বা খারাপ লোককে দেন, সে সেই চেয়ারে বসে যত খারাপ কাজ করবে, সেই সকল পাপের ভাগীদার কিন্তু আপনাদেরও হতে হবে।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক শওকত জামান, শহর বিএনপির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এলাকাবাসী মনির হোসেন, জান্নাত আরা প্রমুখ।

আলোচনা সভায় জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *