জামালপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে দশম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজীব হোসেন (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক এ বিষয়ে জানান, উপজেলার বাঘারচর গ্রামে গত ২০১৫ সালের ৭ জুন গভীর রাতে ওই মাদ্রাসা শিক্ষার্থীর শোবার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী রাজীব হোসেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *