মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চৌ রাস্তা মোড় হয়ে ঠাকুরবাড়ি মোড় হয়ে গালস্ স্কুল মোড় থেকে উপজেলা হাওয়ায় রোড়ে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে স্লোগানে স্লোগানে মুখরিত হয় উপজেলা হাওয়ায় চত্বর। আর্জেন্টিনা ভালোবাসি আমরা মেসি’র গোলে তে হাসি গানের তালে তালে আনন্দ উল্লাসে মেতে উঠে প্রায় ৮ শতাধিক আর্জেন্টিনা সমর্থকবৃন্দ। আগামীকালের খেলায় আর্জেন্টিনা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রায় হাজারো সমর্থক।