বাবুগঞ্জে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা ও নারী সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

ইত্তিজা মনির,বরগুনা জেলা প্রতিনিধি

বাবুগঞ্জে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা ও নারী সুরক্ষা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিতইত্তিজা মনির,বরগুনা জেলা প্রতিনিধি বরগুনার বাবুগঞ্জ বাজারে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন ২০২৬) বরগুনা সদর থানার আয়োজনে এবং ইউএনএফপিএ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ সার্ভিস ডেস্কে কর্মরত সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার ওসি (তদন্ত) ইউনুস আলী ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহাফুজ, সাব-ইন্সপেক্টর জিন্নাত আরা এবং বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র গরামী।সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভাস্কর সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাফিজুর রহমান খান। এ সময় বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শামিম হোসেন ইমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, নারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত সহায়তা প্রদানে পুলিশ সার্ভিস ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সভায় “শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *