জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬।

মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

​দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

র‍্যালী শেষে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহতা তুলে ধরেন এবং তরুণ সমাজকে এর কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যুতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

তামাকমুক্ত সমাজ গড়তে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে মেলান্দহ উপজেলা প্রশাসনের এই আয়োজন সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *