মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর নামা পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ সহ মদ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করা হয়েছে এস আই ওয়াজিউর টহমান ও শামসুজ্জামান এবং এ এস মজিবুর সহ সঙৃগীয় ফোর্সের নেতৃত্বে। ওই বাড়ী থেকে প্রদীপ রবি দাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টায় থানা চত্বরে প্রেস ব্রিফিং এ জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদারগঞ্জ থানাধীন চর গাবেরগ্রামে বাংলা মদ তৈরি করে বিক্রি করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামী প্রদিপ দাস (৩৮) ও পলাতক আসামী সুবিদা রানী উরফে বুচি ও সোনিয়া উরফে জাম্বু তাদের বসত ঘরের খাটের নিচ, রান্না ঘর,টিউবওয়েল এর পাড়ের নিচে, ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, যার আনুমানিক বাজার মুল্য ৬১ হাজার ৫শ টাকা। তাছাড়া একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৩৪ পুটলা চিটা গুড়, ১৭ কেজি যার আনুমানিক বাজার মুল্য দুই হাজার চল্লিশ টাকা এবং দেশীয় চোলাই মদ সাড়ে ৮ লিটার যার মূল্য আনুমানিক তিন হাজার চাঁরশত টাকা। এই ধরণের অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।