মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক সময়ের ঐতিহ্যবাহী বড়গাঁও গরুর হাট আজ হারাতে বসেছে তার পুরোনো জৌলুস। এক সময় এই হাট ছিল গাজীপুর জেলার অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে নরসিংদী, নারায়নগঞ্জ, গাজীপুর জেলাসহ ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা গরু ক্রয়-বিক্রয়ের জন্য ভিড় জমাতেন।
স্থানীয়দের মতে, সপ্তাহের নির্ধারিত হাটের দিনে পুরো এলাকা মুখরিত থাকত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায়। বড়গাঁও গরুর হাট দীর্ঘদিন পূর্বে বাজারে ১৬৬টি দোকান উচ্ছেদ ও অতিরিক্ত রওনা আদায়ে ক্রেতা বিক্রেতাদের বিষাদগারে পরিনত হয়। হাটটি জমজমাট থাকাকালিন এই হাট এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
কিন্তু সময়ের পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থা, নতুন বাজারের উত্থান এবং বিভিন্ন কারণে সেই ঐতিহ্যবাহী হাট এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
গতকাল রবিবার সকালে মোক্তার পুর ইউনিয়নের বড়গাঁওে অবস্থিত কোরবানি হাটে বর্তমানে আগের মতো গরুর সমাগম নেই, কমে গেছে ক্রেতার সংখ্যাও। এক সময় যেখানে শত শত গরুর বেচাকেনা হতো, বর্মান সময়ে হাটের মাঠে শতাধিক গরু-মহিস ও ছাগল রয়েছে বাকি অংশ ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় প্রবীণরা জানান, বড়গাঁও গরুর হাট শুধু একটি বাজার ছিল না, এটি ছিল এলাকার ঐতিহ্য ও মানুষের মিলনমেলা। হাটের সেই পুরোনো চিত্র ফিরিয়ে আনতে প্রয়োজন যথাযথ উদ্যোগ ও আধুনিক ব্যবস্থাপনা বলে মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এক সময়ের এই ঐতিহ্যবাহী গরুর হাট আবারও প্রাণ ফিরে পেতে পারে।