মোস্তফা গাজী, বকশিগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রম জোরদার করতে নতুন কমিটির অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)। বগারচর ইউনিয়ন শাখা নামে এই নতুন কমিটির পাশাপাশি সেখানে কার্যালয় স্থাপনেরও অনুমতি দেওয়া হয়েছে।
বকশীগঞ্জের সারমারা পূর্ব বাজারে সরকারি হাসপাতালের বিপরীত পাশে এই অফিস স্থাপনের অনুমতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২২ মে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এন. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে এই কার্যালয়ের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
এখানে মানবাধিকার সংস্থার অফিস হওয়ায় সাধারণ মানুষ খুব সহজে আইনি পরামর্শ ও সহযোগিতা পাবে। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষ এর মাধ্যমে উপকৃত হবে বলে আমরা আশা করি।
মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে গত ২২ মে ৯ জন উপদেষ্টা মণ্ডলী এবং ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষার এই নতুন যাত্রা শুরু হলো।
কমিটির মাধ্যমে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে মানবাধিকার লঙ্ঘন রোধ এবং আইনি অধিকার প্রতিষ্ঠায় সংস্থাটি কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।