“অসত্যের দাসত্বে আর নয় সত্য সমাগত”- প্রতিপাদ্যে দুর্নীতির বিরুদ্ধে জামালপুর

আনোয়ার হোসেন, জামালপুর

দুর্নীতির বিরুদ্ধে জামালপুর অরাজনৈতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুর সপ্তাহব্যপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উদযাপনের অংশ হিসেবে জামালপুর জেলার সাতটি উপজেলায় একযোগে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কয়েক হাজার লিফলেট বিতরণ, স্মারক প্রদান, বৃক্ষ রোপন,কেককাটা নানা আয়োজন। গত ১৪ মে জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আগামী কাল শনিবার কেককাটা ও আলোচনা সভার প্রস্তুতি রয়েছে। সম্মানিত পর্ষদ সদস্য ইহছান হাবীব রাহাত, শাকিল হাসান ও রাকিবুল ইসলাম রাকিবের পরিচালনায় এবং সম্মানিত পর্ষদ সদস্য মোঃ লালন মিয়ার সভাপতিত্বে চলমান উদযাপন অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা প্রতিনিধি, উপকমিটির সদস্যবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, তড়িৎ প্রকৌশলী মোঃ রুবেল রানা, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উদ্যাক্তা মোঃ নুর নবী ইসলাম নুর, সজিব হাসান তন্ময় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সর্বস্তরের পেশাজীবী অংশগ্রহণ করেন।
“দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকত প্রধান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ আবু সায়েম হীরা বলেন, “দুর্নীতির ইতিহাস আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের যা আমূলে নির্মূল করা সম্ভব নয় কিন্তু লাগাম টেনে ধরা সম্ভব এবং উন্নয়ন আর দুর্নীতি পরস্পরের সমানুপাতিক হারে চলে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতির লাগাম টেনে ধরতে আত্মশুদ্ধি, নীতি-নৈতিকতা-সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতা ও ব্রিটিশ আমলের আইন সংশোধন-পরিমার্জন নয় বরং আমূল পরিবর্তন করতে হবে।”
“দুর্নীতির বিরুদ্ধে জামালপুর”- একটি অরাজনৈতিক ও সার্বজনীন সামাজিক আন্দোলন ১৩ই মে ‘২৫ইং তারিখে নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের আমন্ত্রণ ও অবগতকরণের মাধ্যমে, জেলার প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে মানববন্ধন করে মাননীয় জেলা প্রশাসক, জামালপুর বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি চালু করেন। উক্ত স্মারকলিপির অনুলিপি জামালপুর জেলাস্থ আঞ্চলিক,জেলা,উপজেলা পর্যায়ের সরকারি/বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রধানকে অনুলিপি প্রদান করা হয়।বাকি কর্মসূচি চলমান রয়েছে বলে সংগঠনের কর্মকর্তা বৃন্দ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *