রাণীশংকৈল বৈশাখী মেলায় গান গাইলেন ওসি আমানুল্লাহ আল বারি।

এম মাসুদ রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈলে অনুষ্ঠিত বৈশাখী মেলায় ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করেছেন রানীসংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করে তিনি হয়ে ওঠেন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় রাতে উপস্থিত দর্শকদের সামনে জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন ওসি আমানুল্লাহ আল বারি। তার কণ্ঠে গান শুনে মেলায় উপস্থিত হাজারো মানুষ করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় অনেকেই মোবাইল ফোনে তার গান ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
মেলার আয়োজকরা জানান, বৈশাখী উৎসবকে আরও প্রাণবন্ত করতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথিদেরও সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত করা হয়। এরই অংশ হিসেবে ওসি আমানুল্লাহ আল বারি মঞ্চে গান পরিবেশন করেন। তার অংশগ্রহণে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।
দর্শনার্থীরা বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেখে তারা আনন্দিত হয়েছেন। এতে পুলিশ ও জনসাধারণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মনে করছেন তারা।
এ বিষয়ে ওসি আমানুল্লাহ আল বারি বলেন, “বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের সবার। দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের আনন্দ-উৎসবে অংশ নিতে পারাটা ভালো লাগে। বৈশাখী মেলার মতো আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও রানীসংকৈলে বৈশাখী মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও স্থানীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *