মেলান্দহ উপজেলা- ৪নং নাংলা ইউনিয়ন পরিষদে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলা-এর ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, মাদক ও অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেষে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *