মোস্তাফিজুর রহমান,ধামরাই প্রতিনিধি

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,
গতরাত সাড়ে দশটার সময় ধামরাই উপজেলার অর্জুন ঢালাই গ্রামের বাসিন্দার ফিরোজ ও মালেক কাজ শেষে মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের মাদক ব্যবসায়ী ও মাদক সেবী সদ্য জেল থেকে জামিনে আসা জহুরুল ইসলাম, শাহীনসহ কয়েকজন প্রতিরোধ করে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফিরোজ কবির কে এলোপাথাড়ি সুরিকাঘাত করে জহিরুল ও তার সহযোগীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পিরোজ কবিরের স্বজনদের দাবি, কিছুদিন পূর্বে মাদক ব্যবসায়ী জহিরুলকে মাদকসহ আটক করে পুলিশ। আটকের সময়, নিহত কবির পুলিশকে সহায়তা করেন, সেই শত্রুতার জের ধরেই , জহিরুল ও তার সহযোগীরা জেল জামিন নিয়ে বেরিয়ে কবিরকে খুন করেছে।
এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছি ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হক । তিনি আগে বলেন , নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।