জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে হামলার অভিযোগ

মোঃ আল -আমীন,জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাকুরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় ও নিরীহ এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন রফিকুল মন্ডল, তার স্ত্রী ও দুই মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাকুরচর গ্রামের বাসিন্দা রফিকুল মন্ডলের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার বদির ছেলে ইদ্রিস, জিয়াউল এবং বদির ভাই রইচ মিয়া।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা তাদের মারধর করে আহত করে এবং বাড়িতে আতঙ্ক সৃষ্টি করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *