ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার নাজিরপুর বাহাদুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ওই এলাকার বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি বাইরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।