দেওয়ানগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক!

মোস্তফা গাজী,বকশিগঞ্জ ( জামালপুর ) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।
গতকাল রোজ সোমবার ৪ মে দুপুরের দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করেন।
সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে।
তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।
জানা গেছে, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের এক দিনমজুরের ৮ বয়সি শিশু কন্যা মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে।
মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তাঁর নিজ বাড়িতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার করে। এক পর্যায়ে ঘর থেকে ওই শিক্ষার্থী দৌড়ে বাড়িতে চলে যায়।
বিষয়টি জানাজানি হলে ভিকটিম শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে গতকাল রোজ সোমবার মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *