ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জামালপুরে ইসলামপুর মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। পহেলা মে দিবস উপলক্ষে পৌর শহরের বিভিন্ন সড়কে নানা সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ইসলামপুর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজনে ছিল উপজেলা ও পৌর বিএনপি শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠন। এসব সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাংগঠনিক সম্পাদক আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন, সাধারণ সম্পাদক জালাল ফারাজি,সাবেক ছাত্রনেতা সাঈদ খান লোহানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার,নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।দিবসটির তাৎপর্য তুলে ধরে তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *