মোস্তফা গাজী ,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
১ মে (শুক্রবার) মহান মে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়।