কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মজিবুর রহমান,গাজীপুর প্রতিনিধ

কালীগঞ্জের নাগরী ইউনিয়নাধীন পূর্বাচল জয়নাল চত্ত্বর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শরিফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে নাগরী ইউনিয়নের পূর্বাচলে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপি সভাপতি রহিম সরকার, সিনিয়র সহ সভাপতি হান্নান মোল্লা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, মাদক সম্রাট এরশাদ তার ভাই ওসি গিয়াস উদ্দিনের ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় যুবকদের নেশায় আসক্ত করে স্থানীয় যুব সমাজ ও পরিবেশ নষ্ট করে ফেলেছে। এ চক্রটি স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শরিফ ও মজিবরের ভাইকে মাদকে আসক্ত করে তাদের নিকট থেকে পূর্বাচলের প্লট লিখে নেয়।
তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনাটি সুষ্ঠ তদন্ত পূর্বক বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *