বগারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভাবে অন্যের অপরিপক্ক ফসল কেটে নেওয়ার অভিযোগ

বকশিগঞ্জ প্রতিনিধি, মোস্তফা গাজী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক বর্গাচাষির প্রায় ৫০ মন অপরিপক্ক ভুট্টা জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে আবু সাঈদ (লাত্তু) ভুট্টার ক্ষেত থেকে  ১৫-২০ জনের একটি দল নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে জোরপূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়।
অভিযোগে জানা যায়, গিয়াস উদ্দিনের মালিকানাধীন জমিতে বর্গাচাষি আবু সাঈদ (লাত্তু) ভুট্টার আবাদ করেন। ফসল পাকতে শুরু করলে ভোরবেলা ১৫-২০ জনের একটি দল নিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে জোরপূর্বক ভুট্টা তুলে নিয়ে যায়। বাধা দিলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী আবু সাঈদ বলেন, ঋণ করে চাষ করেও ফসল ঘরে তুলতে পারলাম না, আমি নিঃস্ব হয়ে গেছি। জমির মালিক গিয়াস উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে এবং নিষেধাজ্ঞা (ইনজাংশন) থাকলেও তা অমান্য করে ফসল তুলে নেওয়া হয়েছে।
অভিযুক্ত বদিউজ্জামান নকশা দাবি করেন, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় তারা রেকর্ড সংশোধনের মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
ক্ষতিগ্রস্ত কৃষক দোষীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *