ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

মোস্তাফিজুর রহমান, ধামরাই প্রতিনিধি

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অর্ধ শহশ্রাধিক শ্রমিক র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিকরা ‘ মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ বলে স্লোগান দিতে থাকে।

শুক্রবার(১মে) সকালে ধামরাই থানা বাসস্ট্যান্ডে এই শ্রমিক দিবস পালন করা হয়।

ধামরাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, শ্রমিক মালিকের মধ্যে সব সময় সুসম্পর্ক থাকবে। ছোট বড় পার্থক্য থাকবে না। এক শ্রমিকের বিপদে অন্যদের এগিয়ে যেতে হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, নিরাপদ কর্ম পরিবেশ চাই, কাজের সময় শতভাগ সেফটি চাই এবং দূর্ঘটনা কবলিত শ্রমিকের জন্য শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে বলে উল্লেখ করেন। কারণ শ্রমিকরা এদেশের সম্পদ। ধনীদের আরাম আয়েশে থাকার ব্যবস্থা করে থাকেন আমাদের শ্রমিকরা। তাই তাদের শতভাগ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, ইন্জিনিয়ার শাহীন পাঠান, তৌফিকুল আলম, আরফান আলীসহ শত শত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *