বরগুনায় “প্রতিষ্ঠা” প্রকল্পের অবহিতকরণ সভা

ইত্তিজা হাসান মনির বরগুনা প্রতিনিধি

বরগুনায় দুর্যোগের ঝুঁকি আগাম শনাক্তকরণ, পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ গ্রহণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস’র (ECHO) অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (ACF)-এর কারিগরি সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় PROTISTHAA প্রকল্পটি পরিচালিত হচ্ছে।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান,কৃষি সম্পসারণ বিভাগের উপপরিচালক এস এম বদরুল আলম, মৎস্য বিভাগের উপপরিচালক মো জিয়াউদ্দিন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য শিশির কুমার বিশ্বাস,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর সালেহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুপ কুমার পাল, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী শ্যামল কুৃমার গাইন, প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বরগুনা জেলা সভাপতি হাসান মনির সহবিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও এনএসএস’র কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *