দেওয়ানগঞ্জে ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা ৪ হাজার টাকা

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৫০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় আজ বিকেলে।উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ইলিশ ধরার এসব জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো ধ্বংস করা হয়।এ ঘটনায় মো. শাহাদত হোসেন (৩৫) ও মো. ইবরাহিম (২৪) নামের দুজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সংক্রান্ত মামলার নম্বর ১০০ ও ১০১/২০২৬।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *