দেওয়ানগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সভার আয়োজন করে সংগঠনটি।

সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুর রহমান সঞ্চয়, সাধারণ সম্পাদক আরিফ খান রাসেল, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহীম খলিল, দপ্তর সম্পাদক হাসর আলী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নিরাপত্তাবিষয়ক সম্পাদক মোহাম্মদ উজ্জল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *