ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ইত্তেফাকুল উলামা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে শহীদ হারুন সড়ক আল জামিয়াতুল হাবীবিয়াহ কাওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি মুফতী শামসুদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোমেনশাহী বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী মহিববুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মহিববুল্লাহ বলেন, কমিটিতে পদ ভিন্ন হলেও প্রত্যেক সদস্যদের মৌলিক দায়িত্ব সবার জন্য সমান ভাবে প্রযোজ্য। সেটি হচ্ছে সংগঠনের উদ্দেশ্য ও নীতিমালা আগে জানতে হবে। এ সংগঠন কেন তৈরি হয়েছে? এ সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য কি? এইটা আগে আমাদের জানতে হবে।এছাড়াও প্রতিটি সদস্যকে গঠনতন্ত্র বা সাংগঠনিক বিষয়ে জানতে হবে। আদর্শ নীতিমালা জানতে হবে। সাংগঠনিক কাঠামো জানতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কাঠামো এইটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমাদের উদ্দেশ্য বা নীতিমালা জানতে হবে। সিদ্ধান্ত গ্রহনের পদ্ধতি জানতে হবে। এইজন্য একজন সদস্যকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলেই একটা সংগঠন সঠিকভাবে পরিচালনা করার সম্ভব। তিনমাস পর পর জেলা কমিটি মিটিং করবে এবং উপজেলা গুলো প্রতিমাসে একটা মিটিং করবে ইনশাআল্লাহ।

ইত্তেফাকুল উলামা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী শরিফুল ইসলাম, ইত্তেফাকুল উলামা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন, মুফতী মাহবুবুর রহমান, মুফতী মাহফুজুল হক, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

পরিচিতি সভায় ইত্তেফাকুল উলামা জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *