দেওয়ানগঞ্জে শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার প্রতিবাদে মানববন্ধন

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি


জামালপুরের দেওয়ানগঞ্জে পোল্যাকান্দি সেতুর আলোকসজ্জার লাইটিং উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভনের শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি সেতু বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক দলের সহসাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিনের সৌজন্যে টাঙানো ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভনের শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *