জমি জবরদখল ও হত্যার হুমকির ঘটনায় বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ

মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখল এবং মালিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।তার অভিযোগ, পৈতৃক সূত্রে প্রাপ্ত সাধুরপাড়া মৌজার ১৫৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তিনি। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চক্র ওই জমির ওপর লোলুপ দৃষ্টি দেয়।

বুধবার (৫ আগস্ট) সকালে হেবুল মিয়া, আফসার আলী সহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে এবং জোরপূর্বক হালচাষ শুরু করে।
ভুক্তভোগী জানান, ইতিপূর্বে এই জমি নিয়ে আদালতে মামলা হলে রায় তার পক্ষেই আসে। পরবর্তীতে স্থানীয় শালিস বৈঠকেও বিষয়টি মীমাংসা হয়। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে এবং প্রশাসনের ভয়ভীতি উপেক্ষা করে পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে মো. ফয়জুল্লাহ বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। অভিযোগের বিষয় তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *