ফারুক মিয়া ,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর নান্দেকোড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার তিলকপুর নান্দেকোড়া গ্রামের আজগর আলীর বাড়ির উত্তর পাশের নদীর কিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরে একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।