
জামালপুরের মেলান্দহ পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর আদিপৈত মধ্যপাড়া গ্রামে যুব সমাজের উদ্যোগে এক জমকালো ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (মঙ্গলবার) বিকেলে স্থানীয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন দিতেই এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। খেলাটি দেখতে স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান।
অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গউক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন মেলান্দহ আল আকসা ইসলামী একাডেমীর পরিচালক মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মোঃ জহুরুল, মমিনুল ইসলাম,বাদশা মিয়া,নুরুল ইসলাম,বিক্ষু মিয়া, ফটিক সাহেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এ ধরনের সুস্থ ধারার ক্রীড়া প্রতিযোগিতা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।