ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সাংগঠনিক পদপ্রার্থী ফারুক আহমেদ বাজারের ব্যবসায়ীদের কাছে ভোট ও দোয়া কামনা করেছেন।
তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছি। নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। ফারুক আহমেদ আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই বাজারের উন্নয়ন সম্ভব। তাই তিনি সকল ব্যবসায়ীর সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সাংগঠনিক পদে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
আগামী ২০ জুনের নির্বাচনকে ঘিরে বাজার ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন পদে প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।