জামালপুরে ৫ দিন ব্যাপী রোভার মেট কোর্স উদ্বোধন

আনোয়ার হোসেন, জামালপুর

গত ১৩ মে ২৬ইং বুধবার সকালে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালনায় এবং জামালপুর জেলা রোভার এর ব্যবস্থাপনায় আয়োজিত ০৫ দিন ব্যাপী “২৭ ও ২৮ তম কোর্স ফর রোভার মেট” উদ্বোধন করেন জামালপুর জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক ইউসুপ আলী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাকিম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃরেজাউল করিম, জেলা রোভার সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের গ্রুপ রোভার স্কাউট লিডার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের।
এছারাও কোর্স লিডার, প্রশিক্ষক সহ জেলার ভিবন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণর্থী রোভার স্কাউট সদস্য উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *