মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের বিশাল মিছিল

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে মাদারগঞ্জে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টায় আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেয়। দিবসটি সফল করতে মাদারগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জিকু, মো. কাজল, ডা. শহিদ, কামাল উদ্দিন প্রামাণিক, ডা. মামুনসহ হাজারো নেতা কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দিয়ে সফল করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।মিছিলকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচিতে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইউনিয়নবাসীর দোয়া সমর্থন প্রত্যাশা করেন বিএনপি নেতা নিজাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *