ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিয়াদুল ইসলাম শ্রাবণ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার রিয়াদুল ইসলাম শ্রাবণ দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানীরচর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নুর ইসলামের ছেলে। তাঁর মায়ের নাম শাবানা বেগম।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ মডেল থানার মামলা নম্বর ০৭, তারিখ ৯ জুন ২০২৬। মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৫ ধারায় দায়ের করা হয়েছে।পরিচয়সংক্রান্ত তথ্যে জানা গেছে, শ্রাবণ দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রাবণকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।