যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ ‎জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে কেক কাঁটা ও আলোচনা সভা করেছে জেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান, শহর বিএনপির সহ-সম্পাদক আব্দুল গফুর, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, আসাদুজ্জামান, জেলা যুবদলের সদস্য মো. মোস্তফা, মোর্শেদ রুহানী, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু প্রমুখ।কেক কাঁটা ও আলোচনা সভায় জেলা ও শহর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *