ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের অধীনে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়িত হবে। নতুন একাডেমিক ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার প্রিন্সিপাল মো: মোতালেব হোসেন খান।