রিপোর্টার লাভলু

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | আন্তর্জাতিক সংবাদ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে এ দণ্ড কার্যকর করা হয়।
পবিত্র মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব সরকার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সিতি আক্তার।
দুই বাংলাদেশির পরিচয়
সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে।
বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ড কার্যকর
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের পর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে রায় চূড়ান্ত হওয়ার পর তা কার্যকর করা হয়।
অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ
মৃত্যুদণ্ডের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের এই সাজা দেওয়া হয়েছে, সে সম্পর্কে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা রক্ষা এবং আইন প্রয়োগে সৌদি সরকার কঠোর অবস্থানে রয়েছে।