​ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের ১০ বছর পূর্তি উদযাপিত

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতাল (প্রাঃ)-এর ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা অডিটরিয়ামে হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এডভোকেট আনসার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি হাসপাতালের ১০ বছরের চিকিৎসা সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

​হাসপাতালের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন,এ কে এম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে হাসপাতালটির উত্তরোত্তর সাফল্য,দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *