বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে পাঠাগারের উদ্যোগে এক শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর কিসামতজাল্লা এলাকায় হাফিজ পাঠাগার সংলগ্ন প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার,ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদুল হাসান জনি এবং ছাত্রদল নেতা রিফাত জামান বিশালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার বলেন,”জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সকলকে নিয়মিত গাছ লাগাতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।”

​অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা হাফিজ পাঠাগারের এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *