দেওয়ানগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সাইদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, যুবদল নেতা ফারুক আহমেদ,পৌর জাসাদের সভাপতি হেলাল উদ্দিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *