এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল এমপি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাইয়ে নিহত শহীদদের স্বরণে নিরবতা ও শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিকদল ও শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূসরাত জাহান অনন্যা, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এজিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, জামায়াতে ইসলামীর আমির আবদুল হালিম, পোরাকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান কছিম উদ্দিন বিশ্বাসসহ জুলাই যোদ্ধা ও বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল এমপি বলেন,
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন বলেন,
অনুষ্ঠান শেষে জুলাইয়ে নিহত শহীদ পরিবারের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ