জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরে বিজয় মিছিল ও সমাবেশ

মোঃ আলমগীর, জামালপুর প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ ও বিজয় মিছিল করেছে জেলা বিএনপি।

বুধবার (৫ জুলাই) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ সংগ্রামের পরে একটি শান্তির স্বপ্নের সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা পথ চলা শুরু করেছি। সেই পথে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। বিরোধীদল হিসেবে আপনারা ভুলগুলি ধরিয়ে দিবেন। আমার বিশ্বাস তারেক রহমান শ্রদ্ধার সাথে সেই ভুলগুলো সংশোধন করে সঠিক পথে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, ২৪ এর সেই ছাত্র-জনতার গণআন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার স্বার্থে, আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের লালিতা স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার আহ্বান জানাই।

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিজয় মিছিল পূর্বক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।

সমাবেশ শেষে ৫ আগস্টে ৩ জন শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৫ জন আহত পরিবারের মাঝে অর্থ ও ছাগল বিতরণ করা হয়।

সমাবেশ শেষে এক বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

সমাবেশ ও বিজয় মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *