মাদারগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু বর্মন ওই এলাকার সুবারন বর্মনের ছেলে। মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অপু বর্মনের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি স্নেহাশিষ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *