মেলান্দহে নির্মাণাধীন শিক্ষা ভবনের সানসেট ভেঙে নির্মাণ শ্রমিক আহত

মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

মেলান্দহ উপজেলা পরিষদের ভিতরে নির্মাণাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবনের সানসেট ভেঙ্গে দালান নির্মাণ শ্রমিক গুরুতর আহত। সরেজমিনে গিয়ে জানা গেছে- গত বুধবার উক্ত ভবনের কাজ চলাকালীন সময়ে মাসুদ(৪০) নামের একজন সানসেট ভেঙে পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে তাকে গুরুতর অবস্থা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মেলান্দহ হাসপাতাল নিয়ে আসে। আহত মাসুদের বাড়ি ইসলামপুরের মলমগঞ্জ এলাকায় বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন ও সুধী সমাজের মন্তব্য নির্মাণাধীন ভবনের কাজে বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়ম থাকার কারণে উক্ত ঘটনাটি ঘটেছে বলে মতামত ব্যক্ত করেন। শুধু তাই নয়, উক্ত ভবনের চলমান কাজ সমাপ্তি হলে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ থাকবে বলে বিভিন্ন মহলে ধারণা করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরার নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট লিখিতভাবে অনিয়মের বিষয়টি জানানো হয়েছে। ঘটনার পর মুহূর্তে নির্মাণ ভবনের কাজের তত্ত্বাবধায়ক ও ম্যানেজমেন্ট কর্মকর্তা রোমান উক্ত ঘটনা ধামাচাপা দেওয়ারজন্য গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্নভাবে উৎকোচ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এ ঘটনা কে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠতে দেখা যায়। বর্তমান সরকারের কাছে সুধী সমাজের জোরালো দাবী এহেন দুর্নীতি ও অনিয়ম কর্মকান্ডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *