মাদারগঞ্জে যুবদল নেতা মোখলেছুর রহমান ও তার সহধর্মিনী মনি আক্তারের সুস্থতা কামনায়দোয়া ও মিলাদ মাহফিল

মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের যুবদল নেতা মোখলেছুর রহমান ও সহধর্মিনী মনি আক্তারের সুস্থতা কামনায়
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধায় মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সফিউল ইসলাম স্বপন।

সভাপতিত্ব করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি
আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিল্লাত সরকার, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল
সোবহান ফকির।মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন সুমনসহ ১নং চরপাকেরদহ ইউনিয়ন কষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মিল্লাত মন্ডল, ৪ নং ওয়ার্ড যুবদল নেতা সামিউল, ৫ নং ওয়ার্ড যুবদল নেতা শিপন সহ অনেকে ।

সঞ্চালনা করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক আব্দুর রশিদ। আয়োজনে ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
পরে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস ও তার সহধর্মিণী মহিলা নেত্রী হাফিজা আক্তার মনি’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *