এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, ধোবাউড়া, ময়মনসিংহের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল ।
উপজেলা নির্বাহী অফিসার,মো: মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।