ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

‎”জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা ” প্রতিপাদ্যকে সামনে টাগাইলের ঘাটাইলে র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৯ জুলাই (রবিবার) সকাল ১১টা ঘাটাইল ব্রাহ্মশাসন আজগড়িয়া উচ্চ বিদ্যালয়ে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল-এর আয়োজনে এ টাউন হল সভা অনুষ্ঠিত হয়।

‎ব্রাক্ষনশাসন এ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ১৪ সিপিসি -৩ টাঙ্গাইল এর সিনিয়র সহকারী পরিচালক শামছুর রহমান (শামস)।

‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান, দিগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর
উপ পরিদর্শক তপু খান, স্থানীয় ইউপি সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

‎সভায় বক্তারা মাদক , সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

‎বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের টাউন হল সভা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *