মোস্তফা গাজী,বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরন করা হয়েছে। উপজেলার বাট্টাজোর ইউনিয়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুরাদুজ্জামান মুরাদ।
সোমবার (১৩ জুলাই) বিকালে এরই ধারাবাহিকতায় বাট্টাজোর নতুন বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।মুরাদুজ্জামান মুরাদ বিকালে সফর সঙ্গি নিয়ে বাট্টাজোর ইউনিয়নের নতুন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। সেখানে গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এলাকার মানুষও তাঁকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
আসন্ন দিনগুলোতে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই সমাজসেবক তাঁর গণসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।