বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬ ও বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই বুধবার বিকেল ৩টায় বরগুনা বন্দর ক্লাবে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পবিত্র কুরআন তিলাওয়াত, শান্তির প্রতীক পায়রা উড়ানো, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর ও
সুইচ কন্টাক্ট এর বরিশাল বিভাগের কোঅর্ডিনেটর আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, কমিউনিটি প্যারামেডিকরা তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি প্যারামেডিকরা অংশ নেন।

SOT:
অনিমেষ বিশ্বাস
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *