আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে নকিব উদ্দিন হাসপাতালের যাত্রা শুরু

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে আধুনিক চিকিৎসা ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙিকে যাত্রা শুরু করলো নকিব উদ্দিন হাসপাতাল (প্রা:)। আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুন ভবনে শুরু হলো এ হাসপাতালটির যাত্রা।

রবিবার (১২ জুলাই) বিকেলে শহরের বসাকপাড়ায় অবস্থিত এ হাসপাতালটির নতুন করে আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন, নকিব উদ্দিন হাসপাতাল দীর্ঘদিন ধরে জামালপুর জেলার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমরা মনে করি যে মানসম্মত উপায়ে নকিব উদ্দিন হাসপাতাল মানুষকে সেবা দেবে। আজ থেকে নকিব উদ্দিন হাসপাতালের নতুন করে যাত্রা শুরু হলো। আমরা জামালপুরবাসী আশাবাদী এই নতুন যাত্রায় হাসপাতালের চিকিৎসার মান আগের চেয়ে আরো বেশি উন্নত হবে এবং আরো বেশি সমৃদ্ধ হবে জনগণের কল্যাণে, জামালপুরবাসীর কল্যাণে। এই হাসপাতালের কর্তৃপক্ষ জামালপুরবাসীকে সঠিক চিকিৎসা সেবা প্রদান করবেন এই আশা ব্যক্ত করছি। সেই সাথে এই নকিব উদ্দিন হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

উদ্বোধনের পর নতুন ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম।

এসময় হাসপাতাটির চেয়ারম্যান ডা. শামসুজ্জামান সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আসিফ ইসতিয়াক, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *