এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) উপজেলার ধারা উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন:আনিসুর রহমান: তাকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আরিফুল ইসলাম আকাশ: তাকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নবী হোসেন: তাকে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে স্থানীয় পুলিশ ফোর্সের সদস্যরা অংশ নেন। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।