মাদারগঞ্জে ব্র্যাকের সাবেক নারী কর্মী আশা আক্তারের অভিযোগ

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ব্র্যাকের একটি শাখার সাবেক নারী কর্মী আশা আক্তার অভিযোগ করেছেন, ওই শাখার শাখা ব্যবস্থাপক মাঝহারুল আলম এবং সহকারী শাখা ব্যবস্থাপক সপ্না পারভীন বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, অশ্লীল ভাষায় গালাগালি করেছেন এবং মিথ্যা মামলায় জড়িয়েছেন।
আশা আক্তারের দাবি, ধারাবাহিকভাবে এসব ঘটনার কারণে তিনি চরম মানসিক চাপে পড়েন। একপর্যায়ে কর্মপরিবেশ তাঁর জন্য অসহনীয় হয়ে ওঠে এবং তিনি চাকরি ছেড়ে অফিস ত্যাগ করতে বাধ্য হন।
এ বিষয়ে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মাঝহারুল আলম ও সহকারী শাখা ব্যবস্থাপক সপ্না পারভীনের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ব্র্যাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *